অপরাধ

শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে ৯ কেজি সোনাসহ তিন জন গ্রেপ্তার

সোনার বার
সোনার বার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৯ কেজি সোনাসহ আমিরাত ফেরত তিন জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

তারা হলো- ফারুক আহমেদ (৩৮), মীর হোসেন (২৮), মো. শাহিন (২১)।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান জানান, বুধবার রাতে বিমানবন্দর থেকে বের হবার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে তাদের কাছে নয় কেজি ৩৩০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার পাওয়া যায়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম জানান, ওই তিন জন রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন।

শেখ নাজমুল আলম বলেন, উদ্ধার সোনার বাজার মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ