অপরাধ

কুমারখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন নামে একজন নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন নামে একজন নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন নামে একজন নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

নিহত আনোয়ার হোসেন, প্রবাসী যুবক রাকিবুল হত্যার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আনোয়ার হোসেনকে বাঁধবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। রাতে তাকে নিয়ে মামলার অন্য আসামিদের ধরতে জয়নাবাজ এলাকার গড়াই নদীর পাড়ে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশ পাল্টা গুলি চালালে একপর্যায়ে পিছু হটে সন্ত্রাসীরা।

কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ