কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ফেনী মডেল থানার পুলিশ এ মামলার কথা নিশ্চিত করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
তবে, মামলাটি কবে হয়েছে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
জড়িতদের সনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
গত শনিবার কক্সবাজারের উদ্দেশে চার দিনের সফরে যান খালেদা জিয়া। পথে ফেনীতে যাত্রা বিরতিকালে মোহাম্মদ আলী বাজারে বিএনপির নেত্রীর গাড়িবহরে হামলা হয়। এতে গণমাধ্যমেকর্মীসহ বহরের প্রায় ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন বেশ কয়েকজন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: