অপরাধ

চাঁদাবাজির সময় আটক শিল্প পুলিশের এএসআই সাময়িক বরখাস্ত

চাঁদাবাজির সময় শিল্প পুলিশের এএসআইসহ আটক ৪
চাঁদাবাজির সময় শিল্প পুলিশের এএসআইসহ আটক ৪

সাভারের আশুলিয়ায় এক ব্যক্তিকে আটক করে মুক্তিপণ আদায়ের সময় আটক পুলিশের এএসআই মকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক শামিনুর রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাঁদা আদায়ের ঘটনায় জড়িত ঢাকা শিল্প পুলিশ-১ এ কর্মরত এএসআই মকবুল হোসেনকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকালে সাভারের আশুলিয়ায় জিম্মি করে চাঁদাবাজির সময় এক এএসআইসহ চার জনকে আটক করেছে পুলিশ।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, ঢাকা-১ শিল্প পুলিশের মকবুল নামের এএসআই তার তিন সহযোগী নিয়ে বুধবার ভোরে বাইপাইল এলাকায় চার জনকে জিম্মি করে চাঁদাবাজি করছিলো। এসময় পুলিশের একটি দল সেখানে হাজির হয়ে তাদের হাতেনাতে আটক করে।

উদ্ধার করে জিম্মি চারজনকে— এসময় চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করেন তারা।

পুলিশ জানিয়েছে, মকবুলের নেতৃত্বে এ দলটি বিভিন্ন সময় ডিবি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে আটক করে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল।

বিকাশের মাধ্যমে টাকা পেলে তাদের মহাসড়কের কোনো এক জায়গায় ছেড়ে দেয়া হতো বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বাকি তিন জন হলো: বিপ্লব হোসেন (২৬), স্বপন হোসেন (২৬) ও হাসমত আলী শেখ।

জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া শামীম বলেন, প্রতিদিনের মতো সকালে অফিসে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় বাইপাইল স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। এসময় একটি মাইক্রোবাস আমার সামনে দাঁড়ায়। এরপর গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে মাদক রয়েছে বলে আমার দেহ তল্লাশি শুরু করে। একপর্যায়ে তারা আমাকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এছাড়া টাকা না দিলে মাদক মামলায় আসামি করে আদালতে চালান করে দেয়া হবে বলেও হুমকি দেয় তারা। পরে বাধ্য হয়ে আমার মা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য তারা চাপ দিতে থাকে। পরে মা বিষয়টি পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ