অপরাধ

হোমনায় সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

হোমনায় সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
হোমনায় সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ দিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে স্কুলছাত্র জাহিদ হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাপলেজি গ্রামের জাহিদ হাসান পাশের দুলালপুর চন্দ্র মনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।

গত শনিবার সন্ধ্যায় প্রতিবেশী এক ছেলে তাকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি না ফিরলে পরদিন তার বাবা হোমনা থানায় অভিযোগ করেন।

মঙ্গলবার সকালে একটি মোবাইল নম্বর থেকে জাহিদের চাচার কাছে ম্যাসেজ দিয়ে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেই মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ দুলালপুর গ্রামের এমদাম, জিয়াদ ও খায়রুল নামে দশম শ্রেণীর তিন ছাত্রকে গ্রেপ্তার করে।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাতে স্কুলের সেপটিক ট্যাংকের ভেতর থেকে জাহিদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবারই দুলালপুর বাজারের একটি কক্ষে জাহিদকে তারা গলাটিপে হত্যা করে বলে জানায় তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ