অপরাধ

নওগাঁর সীমান্ত থেকে শিশু-নারীসহ ১০ রোহিঙ্গা আটক

নওগাঁর সীমান্ত থেকে শিশু-নারীসহ ১০ রোহিঙ্গা আটক
নওগাঁর সীমান্ত থেকে শিশু-নারীসহ ১০ রোহিঙ্গা আটক

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে সোমবার শিশু নারীসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

আটককৃতদের মধ্যে পাঁচ শিশু, দুই নারী ও তিন পুরুষ রয়েছে।

১৪ বিজিবির কোমান্ডিং অফিসার লে.কর্নেল খিজির খাঁ বলেন, সকালে সাপাহার সীমান্ত এলাকার মধুইল বাজার থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশে ছাড়ছিল। এ সময় ওই ১০ রোহিঙ্গা তড়িঘড়ি করে বাসে উঠে। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে সাপাহার ১৪ বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে তারা আটকদের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

ওই ১০ রোহিঙ্গাকে আটকের পর স্থানীয় খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে— তারা কোথায় থেকে এসেছে বা কথায় যাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানা গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ