অপরাধ

বনানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বনানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বনানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর বনানীতে মুখোশ পরে চার দুর্বৃত্ত অফিসে ঢুকে ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সীকে গুলিতে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে তারা এ হত্যার মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিত নয়। এদিকে, বাড্ডায় মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম হত্যার ঘটনায় কুমিল্লা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বনানীর ৪ নম্বর সড়কের ১১৩ নম্বরের এই বাড়িতে নিজ অফিসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। এসময় তার দুই কর্মীও গুলিতে আহত হন। তারা চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই ভবনের আরেক প্রতিষ্ঠানের একজন বলেন, রাত আটটার পর তারা গোলাগুলির খবর পান। পুলিশকে জানিয়ে ঘটনাস্থলে আসেন তারা। সেখানে সিকিউরিটি গার্ড তাদের জানান, চার জন মুখোশ পরা আততায়ী ব্যবসায়ীক অফিসে ঢুকেছিল। পরে তারা সেভাবেই বেরিয়ে যায়।

ঘটনা অনুসন্ধানে ওই রাতেই সিসিটিভির ফুটেজ জব্দ করেছে পুলিশ। এছাড়া, ব্যবসায়ীক নাকি বা পারিবারিক কোন কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তাও খুঁজে দেখছে তারা। হত্যার তদন্তের বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চায়নি পুলিশ।

এদিকে, গত ৬ নভেম্বর রাতে মানারত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদ হত্যার ঘটনায় আসিফ নামে এক ব্যক্তিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রশ্নের জবাবে পুলিশ জানিয়েছে, প্রতিশোধ নিতেই হত্যা করা হয়েছে নাসিমকে।

নিহত শিক্ষার্থী নাসিমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ত্রণ আইনে ২০১৬ সালে দায়ের করা একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ