ফেইসবুকে ধর্ম অবমাননা ও রংপুরে হিন্দু বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় বৃহস্পতিবার দুই ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন : রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদিন ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুরশা বলরামপুর গ্রাম থেকে জয়নালকে ও মহেশপুর গ্রাম থেকে ফজলুলকে আটক করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদেরকে মামলায় আটক দেখানো হবে।
উল্লেখ্য, ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার ঠাকুরপাড়া গ্রামের কয়েক হাজার মানুষের মিছিল থেকে হিন্দুদের বাড়িঘরে আগুন দেয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: