ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াত চক্রের কথিত মূলহোতা তনয়সহ ৮জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গতকাল রাতে রংপুরের কামাল কাছনা বাজার এলাকা থেকে তনয়কে গ্রেপ্তার করে সিআইডির একটি দল। তার তথ্যের ভিত্তিতে গাজীপুর থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় আরো ৬জনকে।
মঙ্গলবার দুপুরে সিআইডি কার্যালয়ে তনয়সহ আটক ৮জনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এসময় সিআইডির পক্ষে থেকে বলা হয়, এই চক্রটির বেশ কয়েকজন হোতা রয়েছে— যাদের মধ্যে তনয় অন্যতম।
বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় সিআইডি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: