অপরাধ

সড়ক দুর্ঘটনায় ৪-দুর্বত্তের হাতে খনু ৩

ছবি নাই
ছবি নাই

দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় চার জনের মত্যু ও আহত হয়েছেন পাঁচ জন।

রোববার সকালে, নাটোরের গাজীপুর বিল এলাকার নাটোর-বনপাড়া মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বগুড়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও তার স্ত্রীসহ একই পরিবারের ৪ জন এবং গাড়ি চালকসহ ৫ জন আহত হয়েছেন।

এঘটনায় মারা গেছে তার দুই বছরের শিশু ইশা রহমান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, সকালে মুন্সীগঞ্জের গজারিয়ার আলীপুড়া এলাকায় প্রাইভেট কারের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

চালকসহ প্রাইভেট কারটিকে আটক করেছে পুলিশ।

এছাড়া, নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার স্বতীহাট পঞ্চমীতলায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে।

এদিকে, দেশের বিভিন্ন জায়গায় কুপিয়ে ৩ জনকে হত্যা করেছে দুর্বত্তরা।

কিশোরগঞ্জের করিমগঞ্জে আব্দুর মান্নান নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। সকালে জাফরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউটের পিছনের জমি থেকে তার উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। তার মাথা ও কপালে ধারালো অস্ত্রের চারটি আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে, শনিবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হয়েছেন চাউল ব্যবসায়ী ইয়াসিন। এসময় তাকে বাঁচাতে তার স্ত্রী গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া, সাভারের ব্যাংক টাউন ব্রিজের নিচে এক ব্যক্তিকে কুপিয়ে এ পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ