অপরাধ

আনসারউল্লাহ বাংলাটিমের দুই সদস্য আটক

আনসারউল্লাহ বাংলাটিমের দুই সদস্য আটক
আনসারউল্লাহ বাংলাটিমের দুই সদস্য আটক

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমের সন্দেহভাজন দুই সদস্যকে আটক করেছে র্যা ব।

রাজধানীর গেন্ডারিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে ট্রেনে করে গেন্ডারিয়ায় নামার পর তাদের আটক করা হয় বলে র্যা ব ১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

র্যা ব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গিরা আনসারউল্লাহ বাংলাটিমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটক দুই জনের সাংগঠনিক নাম আব্দুল রাজ্জাক ওরফে মাসুম ও আব্দুল মোমিন ওরফে সোহেল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও উগ্র মতবাদের বই জব্দের কথাও জানিয়েছে র্যা ব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ