এক শিশুসহ দুই রোহিঙ্গা নারী উদ্ধারের পাশাপাশি দুই দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যা বের ভ্রম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে র্যা বের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানান হয়, দুই নারীকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
র্যা ব-১০ এর কর্মকর্তা মেজর আহমেদ হোসেন মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দুই নারী সেপ্টেম্বরের ৩০ তারিখ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে তারা।
প্রথমে কক্সবাজারে একটি বাসা ভাড়া করে থাকতেন—এরপর দালালদের সঙ্গে রাজধানীর ডেমরায় অবস্থান করেন। র্যা ব জানায়, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মালোয়শিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: