রাজধানীর আফতাবনগর এলাকায় গোয়েন্দা ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে আফতাবনগরের শেষ প্রান্তে কথিত ওই 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে। গোলাগুলিতে দুই যুবকের আহত হওয়ার বিষয়ে ডিবির খবরের পরিপ্রেক্ষিতে সেখানে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই যুবকের এখনো পরিচয় জানা যায়নি।
নিহতদের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের শরীরে বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: