রাজধানীর তেজগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুল্লাহ -৩০ নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বিজিপ্রেস মাঠ এলাকায় গোলাগুলির ঘটনায় ওই যুবক নিহত হয়েছে।
তিনি বলেন, ওই এলাকায় জড়ো হয়ে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশে সেখানে অভিযানে যায়। ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে একজন আহত হয়, বাকিরা পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান জাহাঙ্গীর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: