অপরাধ

সারাজীবন আকায়েদকে কারাগারেই কাটাতে হবে

সারাজীবন আকায়েদকে কারাগারেই কাটাতে হবে
সারাজীবন আকায়েদকে কারাগারেই কাটাতে হবে

নিউইয়র্কে ‘'বোমা বিস্ফোরণ’ ঘটিয়ে আহত অবস্থায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে ম্যানহাটন ফেডারেল কোর্টে।

ফেডারেল প্রসিকিউটরদের লিখিত ওই অভিযোগপত্রে বলা হয়েছে, বিস্ফোরণের পর আকায়েদ পুলিশকে বলেছে, সে এটা আইএসের জন্য করেছে। এসব অভিযোগ আদালতে প্রমাণিত হলে তার বাকি জীবন কারাগারেই কাটবে।

এদিকে, হামলার আগেই ফেইসবুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে আকায়েদ বলেছিলেন, ট্রাম্প তার জাতিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

ম্যানহাটনে স্থানীয় সময় সোমবার সকালে ব্যস্ততম পোর্ট অথোরিটি বাস টার্মানালে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার হন ২৭ বছর বয়সী বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহ।

তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন— তিনি আত্মঘাতী সন্ত্রাসী হামলার চেষ্টা চালান বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ম্যানহাটন ফেডারেল কোর্টে তার বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা, জনসমাগমস্থলে বোমা হামলা, ধ্বংসাত্মক ডিভাইস ও বিস্ফোরক ব্যবহার করে সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগ দায়ের করা হয়।

ফেডারেল প্রসিকিউটরদের লিখিত অভিযোগপত্রে বলা হয়েছে, বিস্ফোরণের পর আকায়েদ পুলিশকে বলেছে, আইএসের জন্যই এই বিস্ফোরণ ঘটিয়েছে সে। এতে আরো বলা হয়, ২০১৪ সালে ইন্টারনেটে জঙ্গি গোষ্ঠী আইএসের বিভিন্ন তৎপরতা দেখে উগ্রপন্থার দিকে ঝুঁকে আকায়েদ। জেরুসালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ক্ষোভ থেকেই তিনি এ হামলা চালিয়েছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টও আকায়েদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, পাইপ বোমার বিস্ফোরণ এবং সন্ত্রাসবাদী হুমকির অভিযোগ এনেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আকায়েদের বিচারে ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগগুলোই বিবেচ্য হবে। আর তা প্রমাণিত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এদিকে, হামলার আগেই আকায়েদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেইসবুকে হুঁশিয়ারি দিয়েছিলেন। পোস্টে তিনি লিখেন, ট্রাম্প তার জাতিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ