অপরাধ

দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য নেই আকায়েদের

সারাজীবন আকায়েদকে কারাগারেই কাটাতে হবে
সারাজীবন আকায়েদকে কারাগারেই কাটাতে হবে

নিউইয়র্কে হামলাকারী বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহর বিরুদ্ধে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মনিরুল আরো জানান, যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে বাংলাদেশের সহযোগিতা চাইলে তাদেরকে সহায়তা দেয়া হবে।

মনিরুল আরো বলেন, তিনি কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল— এমন তথ্য পাওয়া না গেলেও খোঁজ করা হচ্ছে।

নিউইয়র্কেই আকায়েদ জঙ্গিবাদে জড়িয়েছেন বলে ধারনা করছে পুলিশ।

আকায়াদের ঘটনাটি বেশ চিন্তার বিষয়ে বলে মন্তব্য করেন মনিরুল ইসলাম।

আকায়েদের স্ত্রী ও স্বজনদের জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আকায়েদ তার স্ত্রীকে জঙ্গি সংগঠন আনসারু্ল্লাহ বাংলাটিমের প্রধান জসিম উদ্দিন রহমানির বই পরতে বলেন। কিন্তু বাসার ভিতর থেকে কোনো বই পাওয়া যায়নি।

আকায়েদের কোনো সন্ত্রাসী তৎপরতার তথ্য বাংলাদেশে পুলিশের কাছে নেই— তবে খোঁজ খবর আরো নেয়া হচ্ছে বলে জানান তিনি।

আকায়েদ উল্লাহ মানসিক ভারসাম্যহীন কিনা তা যুক্তরাষ্ট্রই জানাবে— তবে যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে বাংলাদেশের সহযোগিতা চাইলে তাদের সহায়তা দেয়া হবে জানান তিনি।

এদিকে, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তার পরিবারের সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে।

আকায়েদ যুক্তরাষ্ট্রের নাগরিক বলেও মন্তব্য করেন মন্ত্রী।

নিউইয়র্কের ম্যানহাটনে স্থানীয় সময় সোমবার সকালে ব্যস্ততম পোর্ট অথোরিটি বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার হন ২৭ বছর বয়সী বাংলাদেশি যুবক আকায়েদ।

তিনি আইএসের দ্বারা অনুপ্রাণিত হয়ে এ হামলা চালান বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ