পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলা থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ডগুলিসহ শান্তিচুক্তি বিরোধী পাহাড়িদের গ্রুপ ইউপিডিএফের ছয় কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গোপন খবরের ভিত্তিতে বুধবার ভোরে যৌথ বাহিনী উপজেলার চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তারা সন্দেহভাজন ছয় যুবককে আটক করে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুটি পিস্তল, একটি রাইফেল, একটি দেশীয় এলজি এবং ৪৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ছয়জন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের সামরিক শাখার কর্মী বলে মাটিরাঙা সেনাজোনের পক্ষে থেকে জানানো হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: