অপরাধ

পাবনায় ভূমিমন্ত্রীর ছেলে কারাগারে

পাবনায় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল জেলে
পাবনায় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল জেলে

প্রতিপক্ষের ওপর হামলার ছবি তোলার সময় পাবনায় চার সাংবাদিককে মারধরের মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রেজাউল করিম এ আদেশ দেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আদালতে হাজির হয়ে শিরহান শরীফ তমাল হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় প্রতিপক্ষের ওপর হামলা করে ভূমিমন্ত্রীর পুত্র শিরহান শরীফ তমাল ও তার সহযোগীরা।

এ ঘটনার ছবি তুলতে গেলে তাদের হামলায় গুরুতর আহত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসানসহ এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী, সময় টিভির ক্যামেরাপারসন মিলনসহ বেশ কয়েকজন সাংবাদিক।

এ ঘটনায় ডিবিসি জেলা প্রতিনিধি পার্থ হাসান বাদী হয়ে তমালসহ ৩০ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন।

এ মামলায় এর আগে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হলেও তারা জামিনে ছাড়া পেয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ