অপরাধ

নব্য জেএমবির প্রতিষ্ঠাতা সদস্যসহ গ্রেপ্তার ৪

নব্য জেএমবির প্রতিষ্ঠাতা সদস্য গ্রেপ্তার
নব্য জেএমবির প্রতিষ্ঠাতা সদস্য গ্রেপ্তার

বিশেষ অভিযানে আবদুস সামাদ ওরফে আরিফ মামু ওরফে আশিক নামে এক ব্যক্তিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

আবদুস সালাম নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বলে জানিয়েছে তারা।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্রেখ করা হয়েছে, গতকাল রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে আবদুস সামাদকে অস্ত্র ও ডেটোনেটরসহ সালামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অপর দুজন হলো: জিয়াদুল ইসলাম ও আজিজুল ইসলাম ওরফে মেহেদী হাসান ওরফে শিশির। গ্রেপ্তারের সময় তাদের কাজ থেকে ২০০টি ডেটোনেটর, একটি নাইন এমএম পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আবদুস সামাদের বাড়ি দিনাজপুরে। ২০০২ সালে দাওয়া হাদিস ও ২০১১ সালে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছে। জিয়াদুল ও আজিজুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। এর মধ্যে জিয়াদুল ৪র্থ শ্রেণি পর্যন্ত এবং আজিজুল দাখিল মাদ্রাসায় নবম শ্রেণি পর্যন্ত পড়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামাদ জানিয়েছে, সে ২০১০ সালে জেএমবিতে যোগ দেয়।

প্রসঙ্গত: ২০১৪ সালে তামিম চৌধুরীর সঙ্গে মিলে ‘জুনদ আল তাওহীদ আল খিলাফাহ’ নামক একটি দল গঠন করে। ওই দলে তামিম প্রধান ও সে সেকেন্ড ইন কমান্ড ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ