অপরাধ

শুক্রাবাদে নির্মাণাধীন ভবন থেকে মেরিন ইঞ্জিনিয়ার রিমনের মৃতদেহ উদ্ধার

শুক্রাবাদে নির্মাণাধীন ভবন থেকে মেরিন ইঞ্জিনিয়ার রিমনের মৃতদেহ উদ্ধার
শুক্রাবাদে নির্মাণাধীন ভবন থেকে মেরিন ইঞ্জিনিয়ার রিমনের মৃতদেহ উদ্ধার

বিজয় দিবসের দিন থেকে নিখোঁজ হওয়ার একদিন পর রাজধানীর শুক্রাবাদের একটি নির্মাণাধীন ভবন থেকে এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার রকিবউল্লাহ রিমন নামের ওই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে ঢাকার নিউ মার্কেট থানায় একটি জিডি করে তার পরিবার।

শেরেবাংলা থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে শুক্রাবাদের একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

পুলিশের এ কর্মকর্তারা জানান, গত ১৬ ডিসেম্বর রিমন উত্তরার বাসা থেকে দুই সন্তানকে নিয়ে সায়েন্স ল্যাবরেটরি রোডে তার শ্বশুরবাড়িতে আসেন। সেখানে বাচ্চাদের দিয়ে তিনি ধানমণ্ডি থেকে ঘুরে আসার কথা বলে বেরিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রোববার রাতে শুক্রাবাদে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে যায়— পরে দুই বন্ধু ওই নিহত ব্যক্তিকে রিমন হিসেবে শনাক্ত করেন।

নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন) আব্দুস সালাম জানান, জিডি হওয়ার পরপরই তারা তদন্ত শুরু করেছেন এবং শুক্রাবাদের মেট্রো শপিং মল এলাকার সিসি ক্যামেরায় রিমনের সর্বশেষ অবস্থান পান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ