অপরাধ

পাবনায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক

পাবনায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক
পাবনায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। মঙ্গরলবার দুপুরে র‌্যাব-১২ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

র‌্যাবের কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার রাতে উপজেলার চান্নার মোড়ে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীদের একটি দল পালিয়ে যায়। এ সময় আরিফ হোসেন নামের একজনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ইস্তা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে সানোয়ার হোসেন ও হারুন অর রশীদ নামে আরো দুই জনকে আটক করা হয়।

আটক তিন জনের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি পাইপগান, ২টি ম্যাগজিন, ৪৯ রাউন্ড গুলি, একটি ছোঁড়া, ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপশি দীঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও গুলির ব্যবসা করে আসছে বলে জানিয়েছে র্যা ব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ