অপরাধ

নিখোঁজ- ফেরার পর গ্রেপ্তার কল্যাণ পার্টির মহাসচিব

এএমএম আমিনুর রহমান
এএমএম আমিনুর রহমান

প্রায় চার মাস ধরে নিখোঁজ কল্যাণ পার্টির মহাসচিব এএমএম আমিনুর রহমানের খোঁজ মেলার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজ কয়েকজনের ফিরে আসার মধ্যে মোবাইল ফোন ট্র্যাক করে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার শাহজাদপুরে প্রগতি সরণিতে তার অবস্থান শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, আমিনুরকে উদ্ধার করার পর গুলশান থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তার নিখোঁজ হওয়ার কারণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে বাসার দিকে রওনা দেন। এরপর থেকে তার কোনো খবর নেই। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরে আমিনুরের ভাই মিজানুর রহমান এ ব্যাপারে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২০ দলীয় জোটনেত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আমিনুরকে গুম করা হয়েছে দাবি করে বিবৃতিও দেন। তার সন্ধান দাবিতে কল্যাণ পার্টি সমাবেশ ও মানববন্ধনও করেছে।

গত মঙ্গলবার ৭০ দিন পর সন্ধান মিলে সাংবাদিক উৎপল দাসের। বৃহস্পতিবার গভীর রাতে ৪৪ দিন পর সন্ধান মিলে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসানের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ