রাজধানীর খিলগাঁও থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব।
তারা হলো- আরিফ (৪১) ও রমিজউদ্দিন (৩৪)।
র্যা ব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, শনিবার রাতে খিলগাঁওয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ‘সক্রিয় সদস্য’। এদের মধ্যে আরিফকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। সে জঙ্গিদের কাছে গুরুপর্যায়ের। তাদের দুজনের বিরুদ্ধেই আইননুগ ব্যাবস্থা নেয়া হবে।
এর আগে গত ২০ ডিসেম্বর সায়েদাবাদ এলাকা থেকে মিজানুর রহমান এবং ইব্রাহিম শাহজাহান নামের জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের আরও দুই সদস্যকে গ্রেপ্তারের কথা জানায় তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: