মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে খুলনার শেখ আব্দুর রহিমসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।
মঙ্গলবার ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান আব্দুল হান্নান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ ৬টি অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে প্রতিবেদন আজ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয়া হবে—অভিযুক্ত ১১ আসামির মধ্যে ৯ জন গ্রেপ্তার রয়েছে। অন্য দুই জন পলাতক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: