রাজশাহীর পুঠিয়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে র্যা ব।
র্যা ব-৫ এর মিডিয়া সেল থেকে জানা গেছে, সোমবার মধ্যরাতে ভুয়াপাড়া বাজারে অভিযান চালায় র্যা বের একটি দল। সেখান থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করা হয়।
আটক জঙ্গিরা হচ্ছে, মোহাম্মদ হায়াতুল্লাহ রুবেল ওরফে মাসুদ, আব্দুর রহিম, মিজানুর রহমান মৃধা ও মুকুল হোসেন।
এদের মধ্যে হায়াতুল্লাহ জঙ্গি সংগঠনটির মধ্যম সারির নেতা বলে জানিয়েছে র্যা ব।
এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বইও জব্দ করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: