কক্সবাজারের টেকনাফের হ্নিলার ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে মঙ্গলবার রাতে ৩৫ হাজার ইয়াবাসহ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা।
তার নাম রশিদ উল্লাহ, তিনি মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রামের বশির আহমেদের ছেলে।
আটক রশিদ উল্লাহর জানান, প্রায় দুই মাস আগে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে সপরিবারে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন। টেকনাফে নয়াপড়া রোহিঙ্গা শিবিরের উল্টো পাশে মোছনি অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে বাস করে আসছে সে।
ইয়াবা বড়িগুলো বিক্রির জন্য একজনের কাছে নেয়ার সময় রশিদ ধরা পড়ে।
চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জাদিমুরার একটি মসজিদ সংলগ্ন সড়ক থেকে সন্দেহভাজন হিসেবে রশিদ উল্লাহকে আটক করা হয়। ওই সময় তার সঙ্গে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে ৩৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।