খুলনায় এসএসসি পরীক্ষার্থী সিয়াম হত্যা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নগরীর বানিয়া খামার ও হরিণটাকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে রূপসা স্কুল মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিয়ামের সঙ্গে কয়েকজনের কথাকাটাকাটি হয়। মিমাংসার কথা বলে সন্ধ্যায় নগরীর চাঁনমারী মেছের সড়কে ডেকে নিয়ে সিয়ামকে কুপিয়ে আহত করে তারা।
পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
পরে সিয়ামের বাবা আয়নাল হক ১০ জনের নাম উল্লেখ করে খুলনা থানায় হত্যা মামলা করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: