অর্থ পাচারের ঘটনায় এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুদক সদরদপ্তরে ওয়াহিদুল হককে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
অর্থ পাচারের অভিযোগ উঠার পর ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ও একজন পরিচালকসহ গত ২১ ডিসেম্বর পদত্যাগ করেন ওয়াহিদুল হক। তিনিসহ ব্যাংকটির সাবেক ও বর্তমান ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।
সিঙ্গাপুরে একটি অফশোর কোম্পানি খুলে অর্থ পাচারের অভিযোগ তদন্তে এবি ব্যাংকের এই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: