অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির তিন সদস্য আটক

আটক
আটক

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) তিন এহসার সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার মধ্যে রাত ৩টার দিকে উপজেলার রানীহাটি ইউনয়নের কামারদহ এলাকার একটি আম বাগান থেকে তাদের আটক করা হয়।

তারা হলো— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়া-মতিবাজার এলাকার নেফাউর রহমানের ছেলে আজিবুল হক (৫৩), ধোবড়া বাজারের সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও মোবারকপুর-লক্ষ্মীপুর গ্রামের আইনাল হকের ছেলে তাজামুল হক (৪৬)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, কামারদহ এলাকার একটি আম বাগানে জেএমবি সদস্যরা গোপনে বৈঠক করছে— এ খবর পেয়ে রাত ৩টার দিকে র্যা বের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও জেএমবির তিন এহসার সদস্যকে আটক করা হয়। তাদের কাছে চারটি জিহাদি বই পাওয়া যায়।

তিনি আরো বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ