অপরাধ

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বন্দুকযুদ্ধে সাবেক এক পৌর কাউন্সিলর ইউনুছ মিয়া (৪০) নিহত হয়েছেন।

চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান জানান, রোববার রাত ১২টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নে মাগুরুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ইউনুছ মিয়া মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

ইউনুছ চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দক্ষিণ হাতুণ্ডা গ্রামের গনি মিয়ার ছেলে।

ওসি আজমিরুজ্জামান বলেন, রাত ১২টার দিকে ইউনুছসহ চার-পাঁচ জন ইয়াবা সেবন করছিলেন। সেখানে মাদক বিক্রেতাদের ধরতে গেলে তারা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইউনুছ আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ