অপরাধ

অর্থপাচারের অভিযোগ: এবি ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

 অর্থপাচারের অভিযোগ: এবি ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
অর্থপাচারের অভিযোগ: এবি ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের পাঁচ কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মঙ্গলবার দুদক কার্যালয়ে সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার তাদের জিজ্ঞাসাবাদ করেন।

ওই ৫ কর্মকর্তা হলেন: ব্যাংকের হেড অব করপোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউর কর্মকর্তা মো. আরিফ নেয়াজ, কোম্পানি সচিব মাহদেব সরকার সুমন ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা এমএন আজিম।

গত ২৬ ডিসেম্বর সৈয়দ ইকবাল হোসেনের সই করা এক নোটিসে ওই পাঁচ কর্মকর্তাকে তলব করা হয়।

আগামী ৭ জানুয়ারি একই অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদের ছয় সদস্যকে ডাকা হয়েছে।

তারা হলেন- পরিচালক শিশির রঞ্জন বোস, মেজবাহুল হক, ফাহিমুল হক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, রুনা জাকিয়া ও মো. আনোয়ার জামিল সিদ্দিকী।

আগামী ৪ জানুয়ারি এছাড়া ব্যাংকটির গ্রাহক ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে সাইফুল হক নামে এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

গতকাল দুদক থেকে তাদের নামে নোটিস পাঠানো হয়েছে।

এর আগে অর্থ পাচারের ওই অভিযোগে গত ২৮ ডিসেম্বর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার অভিযোগটি অনুসন্ধান করছেন।

সিঙ্গাপুরভিত্তিক একটি অফসোর কোম্পানি খোলার নাম করে দুবাইয়ের পিজিএফ নামের একটি প্রতিষ্ঠানে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ