অপরাধ

সাতক্ষীরায় পাঁচ শিবির ক্যাডার আটক

সাতক্ষীরায় পাঁচ শিবির ক্যাডার আটক
সাতক্ষীরায় পাঁচ শিবির ক্যাডার আটক

সাতক্ষীরার তালা থেকে অস্ত্র-বোমা ও জিহাদী বইসহ পাঁচ শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তালা উপজেলার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে গোপন বৈকঠকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: ইনামুল সরদার, হাবিবুর খান, মহাসিন শেখ, সুজন মোড়ল ও আনোয়ার হোসেন সাগর।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, শিবিরের গোপন বৈঠক চলছে— এ সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির ক্যাডাররা বোমা নিক্ষেপ করে। এ সময় কয়েকজন পুলিশ আহত হয়।

পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, পাঁচটি পেট্রোল বোমা, তিনটি ককটেল ও তিনটি জিহাদী বইসহ পাঁচ শিবির ক্যাডারকে আটক করা হয়।

আটককৃতদের নামে নাশকতা সৃষ্টি, পুলিশের উপর হামলা ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এ অভিযানে শিবির ক্যাডারদের বোমা হামলায় তালা থানার এসআই মিজান, এএসআই মাহফুজ ও এএসআই রফিকুল গুরুতর আহত হয়েছেন। তাদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ