অপরাধ

কুমিল্লা ও যশোরে বন্দুকযুদ্ধে নিহত ২

কুমিল্লা ও যশোরে বন্দুক যুদ্ধে নিহত ২
কুমিল্লা ও যশোরে বন্দুক যুদ্ধে নিহত ২

কুমিল্লায় অভিযুক্ত ডাকাত দলের সঙ্গে গোয়েন্দা পুলিশের এবং যশোরে সন্ত্রাসীদের দুই গ্রুপের কথিত বন্দুকযুদ্ধের আলাদা ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মনজুরুল আলম জানান, গতকাল রাতে আলেখারচর এলাকায় গোমতী নদীর তীরের সড়কে একদল ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাত দল। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এদিকে, যশোরের মণিরামপুরে ভোরে সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে রাজু সরদার নামে অভিযুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

সকালে পুলিশ রাজুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, নিহত রাজুর বিরুদ্ধে হত্যাসহ মোট ২৯টি মামলা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ