অপরাধ

শাহজালালে যাত্রীর অন্তর্বাস থেকে স্বর্ণের বার উদ্ধার

স্বর্ণের বার উদ্ধার
স্বর্ণের বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর অন্তর্বাস থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। এর প্রতিটির ওজন ৯৯.৭০ গ্রাম (মোট ৪ কেজি ২৮৬ গ্রাম)। এগুলোর মূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, সোমবার রাত ৯টায় সিঙ্গাপুর থেকে শাহজালালে পৌঁছান মো. আনোয়ার হোসেন। তার পাসপোর্ট নম্বর বিএল০১৭৬০৪৭। গ্রিন চ্যানেল পেরোনোর পর যাত্রীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন।

সুনির্দিষ্ট তথ্য ও যাত্রীর কথাবার্তায় অসঙ্গতি থাকায় আনোয়ারকে ব্যাগেজ কাউন্টারে এনে শুল্ক গোয়েন্দারা দেহতল্লাশি করে। পরে তার অন্তর্বাসের ভেতর কালো কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

স্বর্ণের বারগুলো রেজাউল নামের এক ব্যক্তির জন্য নিয়ে এসেছেন বলে জানান মো. আনোয়ার হোসেন। সিঙ্গাপুরে যাতায়াতের টিকিট ও ৫০ হাজার টাকার বিনিময়ে এ স্বর্ণ বহন করছিলেন বলে জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ