নারায়ণগঞ্জের বন্দরে এলাকাবাসীর গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন।
বন্দর থানার ওসি মো. আবুল কালাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার বালিগাঁও গ্রামের এ ঘটনায় স্থানীয় তিন ব্যক্তি আহত হয়েছেন।
আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীকের উদ্ধৃত করে ওসি কালাম বলেন, রাত ৩টার দিকে রফিক মুন্সীর বাড়িতে হানা দেয় একদল ডাকাত। তারা জিনিসপত্র লুট করে চলে যাওয়ার ওই বাড়ির লোকদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন। ডাকাত পড়ার কথা মাইকে ঘোষণা করলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। দুইজন ধরে গণপিটুনি দেয় তারা।
পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ডাকাতের হামলায় বালিগাঁও গ্রামের তিন ব্যক্তি আহত হয়েছেন বলে জানান ওসি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: