অপরাধ

স্কুলছাত্র আদনান হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৫

স্কুলছাত্র আদনান হত্যা
স্কুলছাত্র আদনান হত্যা

চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার হত্যায় জড়িত থাকার অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটকৃতরা হলো: মহিম, সাব্বির, মুনতাসির, আবদুল্লাহ আবু সাঈদ ও আরমান।

বৃহস্পতিবার জেলার ফটিকছড়ি ও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও উদ্ধার করা হয়েছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম উদ্দিন বলেন, কলেজিয়েট স্কুলের মাঠে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ থেকে এ হত্যাকাণ্ড হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফারকে গত মঙ্গলবার নগরের জামালখান মোড়ে প্রকাশ্যে ধাওয়া করে ছুরিকাঘাতে খুন করে একদল যুবক। ক্রিকেট ও ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এ খুন হয়েছে বলে জানায় পুলিশ।

পাঁচ যুবকের মধ্যে ২ জন উত্ত্যক্ত, মারধর ও ছুরিকাঘাতের দুই মামলার আসামি বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ