অপরাধ

যশোরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চার জন নিহত

বন্দুকযুদ্ধে
বন্দুকযুদ্ধে

যশোর সদর উপজেলার নোঙরপুর ও ঝিকরগাছার চাপাতলায় শনিবার পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চার জন নিহত হয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ভোরে যশোর সদর ও ঝিকরগাছা উপজেলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে নিহত চার জনের পরিচয় জানা যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই মোখলেসুর রহমান জানান, যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর এলাকায় গোলাগুলি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশের একাধিক দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, ৫টি ধারালো অস্ত্র, দড়ি ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। দুইজনের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ঝিকরগাছা থেকে দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার চাপাতলা মাঠ থেকে উদ্ধার করা হয়েছে।

ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম জানান, গ্রামে ডাকাত পড়েছে- খবর পেয়ে পুলিশ উপজেলার চাপাতলা মাঠে অভিযান চালায়। এ সময় সেখান থেকে অজ্ঞাতপরিচয় দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ডাকাতির পণ্য ভাগাভাগি নিয়ে দু'গ্রুপের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ