ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই জন নিহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার শাহবাজপুরে 'বন্দুকযুদ্ধের' এ ঘটনায় নিহতরা ডাকাত দলের সদস্য জানিয়েছে পুলিশ।
তারা হলেন: বাশার ও আব্দুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, বাশারের বিরুদ্ধে পাঁচটি ও আব্দুল হকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন জানান, ডাকাতির ঘটনায় আটকের পর বাশার ও আব্দুল হকের স্বীকারোক্তি অনুযায়ী তাদের নিয়ে সহযোগীদের ধরতে ভোরে শাহবাজপুর এলাকায় যায় পুলিশের একটি দল।
এ সময় তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তাদের সহযোগীদের গুলিতে বাশার ও আব্দুল হক গুরুতর আহত হন। পরে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
তিনি জানান, বাশারের বিরুদ্ধে পাঁচটি ও আব্দুল হকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে— পুলিশ ঘটনাস্থল থেকে পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
ওসি আরও জানান, নিহত বাশারের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে ও আব্দুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সুতিয়ারা গ্রামে।