অপরাধ

এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ
এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

এবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেনকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে।

এ ছাড়া আরও একজন কর্মকর্তার বাসায় গিয়ে অপরিচিত ব্যক্তিরা খোঁজখবর নিয়েছে বলে জানা গেছে— বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোববার সকালে র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ শিক্ষামন্ত্রীর বাসায় গিয়ে কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ গতকাল শিক্ষামন্ত্রীর পিও মো. মোতালেব হোসেনকে রাজধানীর বসিলা এলাকা থেকে কয়েক ব্যক্তি মাইক্রোবাসে করে নিয়ে যান। মোতালেব সেখানে তার নির্মাণাধীন বহুতল বাড়ির কাজ তদারক করতে যান।

এ ব্যাপারে হাজারীবাগ থানায় পরিবারের পক্ষ থেকে গতকালই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের আরেকজন প্রশাসনিক কর্মকর্তা আবু আলম খানের বাসায় গিয়ে কয়েক ব্যক্তি খোঁজখবর নিয়ে এসেছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রেষণে কর্মরত উচ্চমান সহকারী নাসিরউদ্দিন নিখোঁজ হন।

তিনি খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ডে থাকতেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ