অপরাধ

ঘুষ লেনদেন

ঘুষ লেনদেনের অভিযোগ: শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-লেকহেড স্কুলের মালিক গ্রেপ্তার

শিক্ষামন্ত্রীর পিওসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
শিক্ষামন্ত্রীর পিওসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঘুষ লেনদেনের অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও লেকহেড গ্রামার স্কুলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার আবদুল বাতেন। মঙ্গলবার দুপুরে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবদুল বাতেন বলেন, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বন্ধ হয়ে যাওয়ার লেকহেড গ্রামার স্কুল চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার সঙ্গে স্কুল মালিকের প্রায় চার লাখ টাকা চুক্তি হয়েছিল।

এ অভিযোগে তাদের বিরুদ্ধে গত রাতে রাজধানীর বনানী থানায় মামলা হয়েছে উল্লেখ করে ডিবির যুগ্ম কমিশনার জানান, এ মামলা তদন্ত করবে দুদক। এছাড়াও লেকহেড গ্রামার স্কুলের মালিকের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার আভাস পাওয়া গেছে।

বনানী থানার ডিউটি অফিসার এসআই রফিজ উদ্দিন সাংবাদিকদের বলেন, গতকাল রাতে ঘুষের অভিযোগে তাদের বিরুদ্ধে ১৬১, ১৬২ ও ১৬৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। আজ তাদেরকে আদালতে তোলা হবে।

তিনি আরো বলেন, মামলাটি তদন্ত করবে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে ঠিক কী ধরনের ঘুষের অভিযোগ আনা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে সোমবার রাজধানী স্কুলে স্বরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, গোয়েন্দারা যখন কাউকে গ্রেপ্তার করে, তখন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে বলেই গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ রাজধানীর লেকহেড গ্রামার স্কুল ঘুষের বিনিময়ে চালু করে দিতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর পিও মোতালেব হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসিরউদ্দিন। এজন্য তারা স্কুলটির মালিকের কাছ থেকে ঘুষও নিয়েছিলেন। এমন অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়।

গত রবিবার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ তিন দিনে নিখোঁজ তিন জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ