নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র আইভী রহমান ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা এমএ সাত্তার বাদী হয়ে ৯ জনের নামসহ অজ্ঞাত এক হাজার জনের নামে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়রপন্থীদের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় সাংবাদিক ও পুলিশসহ অর্ধশতাধিক মানুষ।
সংঘর্ষ চলাকালে অস্ত্র হাতে তেড়ে যাওয়া শামীম ওসমানের সমর্থক নিয়াজুল গণধোলাইয়ের শিকার হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: