রোহিঙ্গা নেতা ইউসুফ হত্যাকাণ্ডে জড়িত দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব)। বুধবার ভোরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন, নূর মোহাম্মদ ও আতাউর রহিম।
র্যা ব-৭ কক্সবাজার কার্যালয়ে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা বালুখালী ক্যাম্পে অভিযান চালান। এ সময় তাদের কাছ থেকে দুটি লম্বা কিরিচ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইউসুফকে হত্যার কথা স্বীকার করেছে।
তিনি আরো বলেন, আরো জিজ্ঞাসাবাদ শেষে তাদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।
গত ২০ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার তানজিমারঘোনা শরণার্থী শিবিরে ইউসুফকে গুলি করে হত্যা করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: