নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এতে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
তবে মামলাটি কখন দায়ের করা হয়েছে তা এখনো জানা জায়নি।
গত ১৬ জানুয়ারি ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র আইভী ও তার সমর্থক ও নগরভবনের কর্মকর্তাদের মিছিলে সাংসদ শামীম ওসমানের সমর্থক ও হকাররা হামলা চালায়।
এতে মেয়র আইভি, সাংবাদিকসহ শতাধিক আহত হন। ওই ঘটনায় এরইমধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে অস্ত্রধারী নিয়াজুলসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নয়শ থেকে এক হাজার জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: