নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় নিয়াজুল ইসলামের অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো গ্রেপ্তার হয়নি সশস্ত্র হামলাকারি নিয়াজুল।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর চাষাঢ়ার সাধু পৌলের গির্জার সামনের ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় নিয়াজুলের পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, পিস্তলের ম্যাগাজিনে ১০ টি গুলি ছিলো। গত ১৬ জানুয়ারি ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র আইভী, তার সমর্থক ও নগরভবনের কর্মকর্তাদের মিছিলে শামীম ওসমানের সমর্থক ও হকাররা হামলা চালায়। এতে মেয়র আইভি, সাংবাদিকসহ শতাধিক আহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: