অপরাধ

আটক ২ কর্মীকে ছিনিয়ে নিলো বিএনপির নেতাকর্মীরা

আটক ২ কর্মীকে ছিনিয়ে নিলো বিএনপির নেতাকর্মীরা
আটক ২ কর্মীকে ছিনিয়ে নিলো বিএনপির নেতাকর্মীরা

হাইকোর্ট এলাকায় প্রিজন ভ্যানের ওপর হামলা চালিয়ে আটক দুই কর্মীকে ছিনিয়ে নিয়েছে বিএনপির কর্মীরা। মঙ্গলবার বিকেলে দলের চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা শেষে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে নেতাকর্মীরা মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে রাখা প্রিজন ভ্যানে আটক দুইজন বিএনপির কর্মী ইশারা দেয়। এ সময় উত্তেজিত কর্মীরা পুলিশ ভ্যানটির ওপর হামলা চালায়। এতে বাধা দিতে গেলে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে কর্মীরা। এরপর ওই দুই কর্মীকে ছিনিয়ে নেয় তারা।

এদিকে, এ ঘটনায় ৩০ জনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ। খালেদা জিয়ার গাড়ি বহর থাকায় কোনো ধরনের ব্যবস্থা নেয়া যায়নি জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ