অপরাধ

প্রতারণার অভিযোগ ৫ নাইজেরিয়ান ফুটবলারসহ গ্রেপ্তার ৭

 প্রতারণার অভিযোগ ৫ নাইজেরিয়ান ফুটবলারসহ গ্রেপ্তার ৭
প্রতারণার অভিযোগ ৫ নাইজেরিয়ান ফুটবলারসহ গ্রেপ্তার ৭

পুরস্কার ও পার্সেলের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় নামী দামী ফুটবল ক্লাবের হয়ে খেলতে আসা ৫ নাইজেরিয়ান ফুটবলারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে বলা হয়, ফুটবল খেলতে আসার নামে নাইজেরিয়ানরা বিভিন্ন অপরাধ করছে।

ফেইসবুকে নিজেদের আমেরিকান ও ইউরোপিয়ান বলে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে— যেসব একাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

সকালে সিআইডির কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয় লটারি ও পার্সেলের নামে প্রতারণার সঙ্গে জড়িত ৫ নাইজেরিয়ান ফুটবলারকে। তারা এক নারীর কাছ থেকে এক কোটির ওপরে টাকা এক লাখ পাউন্ড ও গিফটের নামে হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় বনানী থানায় মামলা করেন ভুক্তভুগী ওই নারি। পরে তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করে সিআইডি।

সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, বৃত্তবান একজনকে টার্গেট করে এই চক্রটি— তার বিষয়ে খবর বের করে। ফেইসবুকে বন্ধু হয়ে তাকে ট্রেপে ফেলে। তাদের ২০টি ফেইসবুক একাউন্ট রয়েছে।

সিআইডির পক্ষ থেকে আরো বলা হয়, গ্রেপ্তার ৫ জন সকার ক্লাব ফেনী, আবাহানী, মহামেডানের হয়ে খেলতো। তাদের দেশে ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে।

সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি-অর্গানাইজড ক্রাইম) মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, ১৯টি ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে। একাউন্টগুলো মোট ১২ নামে খোলা হয়েছে— যাদের একাউন্ট তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

মোল্যা নজরুল আরো বলেন, গ্রেপ্তারকৃতরা আগেও বেশ কিছু মামলায় গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে তারা আর সহযে জামিন না পান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ