অপরাধ

সারাদেশে বিএনপি-জামাতের ১৫১ নেতাকর্মী আটক

আটক
আটক

নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা, নড়াইল, গোপালগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর থেকে বিএনপি-জামাতের ১৫১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৬৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪৮ জন বিএনপি ও ১৫ জন জামাত-শিবির কর্মী। তারা গাড়ি ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।

নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় নড়াইলে বিএনপি নেতাসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ। রাতভর পুলিশের বিশেষ অভিযানে গোপালগঞ্জ থেকে ১৫ জনকে আটক করা হয়।

দিনাজপুরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান জুয়েলসহ দলের ১৫ জন নেতা-কর্মিকে আটক করে পুলিশ।

এদিকে, ঠাকুরগাঁওয়ে রাতভর পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামাত-শিবিরের ১২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

আর রংপুরে ১৯ জন আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৫ জন বিএনপি নেতাকর্মী। বাকিরা জামাত-শিবির কর্মী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ