অপরাধ

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩৭

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার নাটক চলছে
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার নাটক চলছে

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান দেশের বিভিন্ন স্থানে থেকে ৩৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে এর আগের ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে বিএনপি-জামাতের চার শতাধিক নেতাকর্মীকে ধরা হয়। গত কয়েক দিনে এ সংখ্যা হাজার ছাড়িয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে যাতে নাশকতা সৃষ্টি হতে না পারে সেজন্য এ অভিযান চলছে।

কুড়িগ্রাম

মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামাতের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জেলার ৯টি উপজেলার থানা এলাকা থেকে বিএনপি’র ২০ নেতাকর্মী ও জামাতের ৩ নেতাকর্মীকে ধরা হয়েছে এছাড়াও বিভিন্ন মামলার আরও ৩৩ আসামিসহ মোট ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, যেকোনও ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়ানোর জন্য এবং জনজীবনে শান্তি বজায় রাখতে এ এ অভিযান চালানো হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া:

জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বেশিরভাগই বিএনপি নেতাকর্মী বলে পুলিশ নিশ্চিত করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ জানিয়েছেন, আসামিদেরকে আদালতে সোপর্দ করা হবে। অপরাধী, দাগী আসামিদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মৌলভীবাজার:

কুলাউড়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ মজিদ ও উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে।

বিশেষ অভিযানে দিনাজপুর, যশোর, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও নড়াইলসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামাতের নেতাকর্মীসহ ৩৪৬ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর।

এদিকে মঙ্গলবার রাতে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামাতের ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এসময় মোনাখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অবিস্ফোরিত ৪টি বোমা উদ্ধার করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ