অপরাধ

জিয়া অরফানেজ ট্রাস্টের ঠিকানাই খুঁজে পাওয়া যায়নি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা

যে জিয়া অরফানেজ ট্রাস্ট নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা করা হয়েছে বাস্তবে সেটির সঠিক কোনো ঠিকানাই খুঁজে পাওয়া যায়নি।

প্রায় ২৫ বছর আগে বিদেশ থেকে এতিমদের জন্য আসা টাকা খালদা জিয়ার দুই ছেলে এবং স্বজনদের নামে ব্যাংকে এফডিআর করে রাখার প্রমাণ মিললেও ওই অর্থ এতিমদের জন্য ব্যয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

১৯৯১ সালে খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে আসার পর অনাথদের সহায়তা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর 'অরফানেজ ট্রাস্ট' নামে সোনালী ব্যাংকের রমনা শাখায় একটি হিসাব খোলা হয়।

হিসাবের স্বত্ত্বাধিকারী হিসেবে স্বাক্ষরকারী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই অ্যাকাউন্টে ১৯৯১ সালের জুনে ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের একটি ডিডি মারফত বাংলাদেশি টাকায় ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকা জমা হয়। যা পরবর্তী দুই বছর ব্যাংকে অলস পড়ে থাকে।

১৯৯৩ সালে ঢাকা সেনানিবাসের ৬ মঈনুল রোড তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনের ঠিকানা ব্যবহার করে জিয়া এতিমখানা খোলা হয়। মঈনুল রোডের বাসার ঠিকানায় গড়ে ওঠা এতিম খানার কাগজপত্রে বরাদ্দ দিয়ে এর সদস্য খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও কোকোসহ পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে ট্রাস্ট গঠন করা হয়।

এরপর খালেদা জিয়া ৯ বছর ক্ষমতায় থাকলেও এতিমখানা দৃশ্যমান হয়নি। কিন্তু সেই টাকা ট্রাস্ট সদস্যদের ব্যক্তিগত তহবিলে সুদে আসলে বেড়েছে।

ওই একই সময় কাতারের রাজা তৎকালীর পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমানকেও অর্থ সহায়তা প্রদান করেন। সেই টাকায় বাগেরহাটে তার জমিতে জিয়া এতিমখানা নির্মাণ করা হয়। সেখানে বন্যা ও ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নানা সংকটে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেশ বিদেশ থেকে ত্রাণ গ্রহণ করে থাকে।

কিন্তু প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এতিমখানা তহবিল থেকে টাকা কি প্রক্রিয়ায় এতিমরা পাবে সেটির কোনো নীতিমালা খুঁজে পাওয়া যায়নি।

পাওয়া গেছে কেবল ব্যাংক হিসাব, টাকা জমা এবং তোলা আর টাকা বরাদ্দের প্রমাণ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ