অপরাধ

কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেনি খালেদার ডিভিশনের কাগজপত্র

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডিভিশনের কাগজপত্র এখনো কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেনি।

ঢাকা কেন্দ্রীয় কারা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এ সংক্রান্ত আদালতের আদেশ পাওয়ার পরেই তাকে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়া হবে। ডিআইজি, প্রিজন্স মোহাম্মাদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, খালেদা জিয়া কারাগারে সুস্থ আছেন। কারা কর্তৃপক্ষের দেয়া সব খাবারই তিনি খেয়েছেন।

এদিকে, কারাগারে আসার পর বিএনপি নেত্রীর পরিবারের চারজন সদস্য গতকাল বিকালে তার সঙ্গে ৫০ মিনিটের জন্য তার সঙ্গে সাক্ষাৎ করেন।

কারা সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসা সেবার জন্য কারাগারে সার্বক্ষণিক একজন নার্স রাখা হয়েছে। এছাড়া তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত গৃহকর্মী ফাতেমা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ